Header Ads

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন ফয়সাল


নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন গোলাম মোমিত ফয়সাল।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক টিটন খীসার স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, নতুন এই কমিটির মাধ্যমে কবিরহাটে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণদের অংশগ্রহণ বাড়বে।

No comments

Powered by Blogger.