Header Ads

কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক ৬


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন চরএলাহী ইউনিয়নের আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আজাদ হোসেন স্বপন (৪০)। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে আব্দুস শহীদ স্বপনকে চরবালুয়ার শাহীন বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত বলে দাবি করেছে স্থানীয়রা। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগও রয়েছে। এছাড়া তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments

Powered by Blogger.