হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, যৌথ অভিযানে গ্রেপ্তার ১
নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে “বেলায়েত মটর পার্টস” নামক একটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৬০০ লিটার (৮ ব্যারেল) অবৈধ ডিজেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মফিজ উদ্দিন ফারুক (উপজেলা তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায় এবং দোকানে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জব্দকৃত ডিজেল এবং গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

No comments