Header Ads

ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

 


নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদের ব্যবসা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে ৩৬৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার মোট পরিমাণ প্রায় ২০৭ লিটার।

গ্রেপ্তার ব্যক্তি রাজীব ভৌমিক (৩২)। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভাড়া বাসায় রাখা বিপুল পরিমাণ বিদেশি মদসহ রাজীবকে হাতেনাতে আটক করা হয়। তিনি একটি চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে এসব মদ খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

No comments

Powered by Blogger.