Header Ads

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, আটক ২


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল সংকটকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিত তেল বিক্রি চলছিল। কিন্তু বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ তেল শেষ হয়ে যায়। সে সময় লাইনে অপেক্ষমাণ ছিল বেশ কয়েকটি মোটরসাইকেল। তেল শেষ হয়ে যাওয়ার খবর জানানো হলে কিছু মোটরসাইকেলচালক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে স্টেশনে হামলা চালান। এতে অফিস কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

ঘটনাটি স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments

Powered by Blogger.