Header Ads

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য


নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদীতে মরদেহটি ভেসে আসতে দেখা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে আসে। পরে স্থানীয়রা নদীতে মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বিষয়টি নলচিরা নৌপুলিশ এবং রামগতি বড় ক্ষীরের দিঘী এলাকার থানাকে অবহিত করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল নোয়াখালীর আওতাধীন হলে নলচিরা নৌপুলিশ এবং রামগতি এলাকার হলে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.