মেট্রোরেলে চাকরির সুযোগ: ডিএমটিসিএলে ৮ পদে নিয়োগ, আবেদন শেষ ২৩ এপ্রিল
‘বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–০৮’ শিরোনামের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।
এই নিয়োগের মাধ্যমে পরিচালক, মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকসহ একাধিক উচ্চপদে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে।
১. পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
-
হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিঅথবা
-
হিসাববিজ্ঞান/ফিন্যান্সে মেজরসহ বিবিএ ও এমবিএঅথবা
-
CA (Chartered Accountant)অথবা
-
CMA (Cost and Management Accountant) ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা
-
মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা সমমানের পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
-
সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব সংশ্লিষ্ট কাজে মোট ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন
১,২৯,৯৫০ টাকা (গ্রেড–৩)
২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে নিম্নোক্ত যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে—
-
সিভিল ইঞ্জিনিয়ারিং
-
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
-
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা
-
মহাব্যবস্থাপক (প্ল্যানিং/ডেভেলপমেন্ট/পিওয়ে ও সিভিল) পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা
-
এমআরটি বা রেলওয়ের ডিজাইন ও নির্মাণকাজসহ মোট ২০ বছরের অভিজ্ঞতা
বেতন
১,২৯,৯৫০ টাকা (গ্রেড–৩)
৩. মহাব্যবস্থাপক (অপারেশন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
নিম্নোক্ত যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে—
-
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
-
সিভিল ইঞ্জিনিয়ারিং
-
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
-
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
-
ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা
-
সরকারি বা স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ১৫ বছরের অভিজ্ঞতা
-
বাংলাদেশ রেলওয়ে বা এমআরটিতে অপারেশন সংক্রান্ত কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
বেতন
১,১৫,০০০ টাকা (গ্রেড–৪)
৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
নিম্নোক্ত যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে—
-
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
-
ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
-
ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা
-
উপমহাব্যবস্থাপক (সিগন্যালিং/টেলিকম) পদে ৩ বছরের অভিজ্ঞতা
-
সংশ্লিষ্ট খাতে মোট ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন
১,১৫,০০০ টাকা (গ্রেড–৪)
৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
-
সিভিল ইঞ্জিনিয়ারিং
-
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
-
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং
এর যেকোনো এক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
-
উপমহাব্যবস্থাপক পর্যায়ে কাজের অভিজ্ঞতা
-
এমআরটি বা রেলওয়ের ডিজাইন ও নির্মাণকাজে কমপক্ষে ৩ বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা
বেতন
১,১৫,০০০ টাকা (গ্রেড–৪)
৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
-
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা
-
ব্যবস্থাপক (পি-ওয়ে/সিভিল) পদে ৩ বছরের অভিজ্ঞতা
-
এমআরটি বা রেলওয়ের পারমানেন্ট ওয়ে কাজে ১০ বছরের অভিজ্ঞতা
বেতন
৯৮,৯০০ টাকা (গ্রেড–৫)
৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
-
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
-
সিভিল ইঞ্জিনিয়ারিং
-
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
-
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
-
ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা
-
সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ বছরের অভিজ্ঞতা
-
রেলওয়ে বা এমআরটিতে অপারেশন ও মেইনটেন্যান্স কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
বেতন
৯৮,৯০০ টাকা (গ্রেড–৫)
৮. উপাধ্যক্ষ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা
-
যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা
-
কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বোচ্চ পদে ৩ বছরের অভিজ্ঞতা
-
মোট ১০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা
মেট্রো রেলওয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
৯৮,৯০০ টাকা (গ্রেড–৫)
বয়সসীমা
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬২ বছর হতে পারবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
-
হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না
-
আবেদন ফরম ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে
-
খামের ওপর পদের নাম এবং “বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–০৮” উল্লেখ করতে হবে
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদন ফি
২০০০ টাকা
আবেদনের শেষ তারিখ
২৩ এপ্রিল ২০২৬
গুরুত্বপূর্ণ শর্ত
-
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে
-
স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
-
প্রথমে এক বছরের জন্য শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে
-
শিক্ষানবিশকাল সফলভাবে শেষ হলে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে
-
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে

No comments