ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন; জনপ্রশাসন উপদেষ্টা
ভোটের কালির দাগ মুছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তার ভাষ্য, তারেক রহমান অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন, যা তাদের জন্যও ছিল অপ্রত্যাশিত।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রচলিত কথার রাজনীতি থেকে বের হয়ে বাস্তব কাজের মাধ্যমে বিএনপি এখন ভিন্ন উদাহরণ সৃষ্টি করছে। তারেক রহমান দেখিয়েছেন, দলটি শুধু পরিকল্পনা দেয় না—তা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণমুখী এই ইশতেহারই দলকে ব্যাপক সমর্থন এনে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আরও দাবি করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার এখন আর কেবল দলীয় নথি নয়, বরং এটি রাষ্ট্রীয় কর্মসূচিতে রূপ নিয়েছে। তার মতে, তারেক রহমান এখন শুধু দলের নেতা নন, তিনি পুরো দেশের নেতৃত্ব দিচ্ছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজাহান। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.jpg)
No comments