Header Ads

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা এবং পারস্পরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বসুরহাটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনায় আত্মসংযম, সততা ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্না। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।

এ সময় সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়—এটি সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

তারা আরও উল্লেখ করেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলা গেলে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments

Powered by Blogger.