Header Ads

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


নোয়াখালীর সুবর্ণচরে পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোলন মজুমদার (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অধীরের বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দোলন স্থানীয় দিনু মজুমদারের ছেলে। তিনি ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে দোলনের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে গেলে তিনি কাকা রতন মজুমদারের কাছ থেকে আরেকটি মোটর এনে বাড়ির পাশের পেঁপে গাছে পানি দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে দোলন গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.