Header Ads

সম্পত্তির বিরোধে নোয়াখালীর সুধারামে বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ


নোয়াখালীর সুধারাম উপজেলার ধর্মপুর এলাকায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে এক বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় সেকান্তর মিয়ার বসতঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, সিরাজ ও দুলাল মাস্টারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সেকান্তর মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় সেকান্তর মিয়াকে মারধর করা হলে তার একটি হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

সেকান্তর মিয়ার ভাই আজাদ ও রফিক জানান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আদেশ অনুযায়ী সেকান্তর ওই জমির মালিক এবং দখলদার। তবে অভিযুক্তরা জোরপূর্বক তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে তারা অভিযোগ করেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সুধারাম থানা-র এসআই কামাল উদ্দিন শেখ জানান, ঘটনার পর এক পক্ষ মামলা করেছে। অন্য পক্ষও মামলা করলে সেটি গ্রহণ করা হবে।

No comments

Powered by Blogger.