Header Ads

বজ্রপাতে গৃহবধূর মৃত্যু


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতের শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে রোমানা বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন। ফেরার পথে রাস্তার ওপর পৌঁছালে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতের শব্দে গৃহবধূ অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.