Header Ads

শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ গ্রেপ্তার, ডিবির অভিযানে ধরা


নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত দেলোয়ার বাহিনীর প্রধান মো. দেলোয়ার হোসেন (৩৫) কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এর আগে শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ‘দেলোয়ার বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায়ও তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ওসি মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

No comments

Powered by Blogger.