মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু
নোয়াখালী জেলার Companiganj Upazila-এ মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত কিশোরীর নাম অতিথি রাণী দাস (১৩)। তিনি উপজেলার Charfakira Union এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়ির বাসিন্দা গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাতে বাড়িতে মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালেই তিনি মারা যান। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন Companiganj Upazila থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.jpg)
No comments