Header Ads

আগুনে পুড়ে ছাই ৭ দোকান


নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বজরা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, রহমত উল্লার একটি ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৫টি ফার্নিচার দোকান ও একটি ওষুধের দোকানসহ মোট ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে এবং তাদের জীবিকার প্রধান উৎস ধ্বংস হয়ে গেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

No comments

Powered by Blogger.