Header Ads

মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, থানায় জিডি


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা এলাকায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামে একটি বাড়ির পাশে শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। এ সময় তারা মাটির নিচে লোহার মতো শক্ত একটি বস্তু দেখতে পান। পরে সেটি পরিষ্কার করলে একটি শক্তিশালী মর্টার শেল বলে শনাক্ত হয়।

তবে ঘটনাটি ঘটার পরপরই শ্রমিকরা বিষয়টি পুলিশকে না জানিয়ে শেলটি একটি বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মর্টার শেলটি অনেক পুরোনো এবং ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার হতে পারে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

No comments

Powered by Blogger.